ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘন করেছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ” ধারণাটি নতুন এবং এ বিষয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি।

এরপর এক ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি কমিশনে আলোচনাই হয়নি, তাই এটি নিয়ে ঐক্যমতের কোনো ভিত্তি নেই।”

তিনি আরও মন্তব্য করেন, “রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই; তিনি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন। এখন যে আদেশ জারি হয়েছে, তার আইনি মর্যাদা ও বৈধতা বিচার বিভাগই নির্ধারণ করবে।”

গণভোট প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তে বিএনপি একমত। তবে গণভোটের চারটি প্রশ্নের মধ্যে একটি ‘পিআর’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে, যা জুলাই সনদের বাইরে এবং জনগণের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো জবরদস্তিমূলক এই প্রস্তাব মানতে বাধ্য নয়।”

এদিকে দুপুরে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর গণভোট এবং পরবর্তীতে “সংবিধান সংস্কার পরিষদ” গঠনের সিদ্ধান্ত।

তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটে ‘হ্যাঁ’ পাওয়া গেলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পরিষদ গঠন হবে, যারা একইসঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং পরে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে।

উল্লেখ্য, বিএনপি নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে থাকলেও জামায়াতসহ আটটি দল নির্বাচনের আগেই গণভোট চেয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ

প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘন করেছেন

আপডেট সময় ০৭:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫