ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খালাস পাবেন বলে আশাবাদ রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“আমার প্রত্যাশা—আমার মক্কেলরা খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। ট্রাইব্যুনালের সব বিচারপতিকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে সাক্ষ্যগ্রহণ, জেরা ও জবানবন্দি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং অবশেষে রায়ের দিন ধার্য করেছেন।”

বিচারপ্রক্রিয়া নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আমির হোসেন বলেন,

“আমি কোনো অস্বস্তি দেখিনি, কেউ আমাকে বাধা দেয়নি। রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ সরবরাহ করা হয়েছে। সাক্ষ্য, জেরা ও দালিলিক প্রমাণের আলোকে আমি আমার দায়িত্ব পালন করেছি। সব কিছু বিবেচনায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার মক্কেলরা খালাস পাবেন।”

উল্লেখ্য, জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগের বিচার প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে। আজ ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খালাস পাবেন বলে আশাবাদ রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

আপডেট সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫