ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

তোমাদের আপা আর আসবে না, আ.লীগকে লায়ন ফারুক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘পতিত আওয়ামী লীগ’ নানা ষড়যন্ত্র করছে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের উদ্দেশে লায়ন ফারুক রহমান বলেন,
“২০০-১০০ টাকার জন্য গাড়িতে আগুন দিও না; মানুষ মেরো না। তোমাদের আপা আর আসবে না। পতিত আওয়ামী লীগ এ দেশে আর পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আজ গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের পরিণতি ভালো হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। জনগণের প্রচেষ্টায় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের রুখে দেবে।”

১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা আরও বলেন, “ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের বিগত ১৫ বছরের শাসনামলে দেশে অংশগ্রহণমূলক ও অর্থবহ কোনো নির্বাচন হতে দেয়নি। নির্বাচনের নামে প্রহসন করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সেই সঙ্গে বাক-স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাও নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল।”

তিনি আরও যোগ করেন, “চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও দেশে গণতন্ত্র এখনো পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। এসময় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ

তোমাদের আপা আর আসবে না, আ.লীগকে লায়ন ফারুক

আপডেট সময় ০৯:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫