ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১৪ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকারবিরোধী কার্যকলাপ ও সম্প্রতি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এ ছাড়াও সম্প্রতি তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নেয়। বুধবার সকালে কুমিল্লা আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার 

আপডেট সময় ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫