ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প “যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির শর্ত জানে না ইসরায়েল: নেতানিয়াহু” লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর আওয়ামী নেতা-কর্মীদের ডিম নিক্ষেপ

ট্রাম্পের সফরের মধ্যে চীন যাওয়ার ঘোষণা পুতিনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দুই দিনের সফরে চীনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তিনিও খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইতোমধ্যে সফরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো।

পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন সময়ে ৪০ বারের বেশি বৈঠক করেছেন। সর্বশেষ গত সেপ্টেম্বর তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেছিলেন দুই নেতা। এর তিন সপ্তাহেরও কম সময় পর ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া।

এদিকে চীন সফরে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ বৈঠক ইতিবাচকভাবে সফল হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বেইজিংয়ের গ্রেট হলে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয় উভয় নেতার মধ্যে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও বেইজিং।

এ ছাড়া শি জিনপিংকে হোয়াইট হাউসে ফিরতি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী এই বৈঠকের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাম্প।

এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে যোগ দেওয়ার জন্য চীনের ফার্স্ট লেডি পেং লিইয়ুয়ানকেও বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী

ট্রাম্পের সফরের মধ্যে চীন যাওয়ার ঘোষণা পুতিনের

আপডেট সময় ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬