ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড় দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা “পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস

কেরানীগঞ্জে এনসিপি-বিএনপি সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

রাজধানীর কেরানীগঞ্জে কোরবানীর পশুর হাটের ইজারা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা দেড়টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং ঢাকা জেলা দক্ষিণ জাতীয় যুবশক্তি আহ্বায়ক শেখ ফয়সাল জানান, ‘তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সমর্থকরা মোবাইল চুরির গুজব ছড়িয়ে আমাদের একাধিক নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জাতীয় ছাত্র শক্তির দক্ষিণ থানার আহ্বায়ক রতন হোসেন, ইনজামুল হক, সাফায়েত ঢালী, সাব্বির আহমেদ ও তাহমিদ চৌধুরি অরণ্যসহ আহত হন আরো বেশ কয়েকজন।’

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ইমরান হোসেন জানান, ‘গত বছর তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটির হাটের সবচেয়ে বেশী দর দিয়ে ইজারা পায় এনসিপির সমর্থকরা। এবারও এনসিপির পক্ষ থেকে ইজারা নেওয়ার জন্য সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা কেরানীগঞ্জ উপজেলায় জড়ো হন। পরে বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে।’

তার অভিযোগ, ছাত্রদল পরিচয় দেয়া কিশোরগ্যাং সদস্য ইসরাফিল ও রাকিব প্রথমে এনসিপি কর্মীদের উপর হামলা করে। এতে কয়েজন গুরুতর আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পুর্ন মিথ্যা। উল্টো ঘটনাস্থল থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। পরে আমি মোবাইল হারানোর জিডি করতে থানায় চলে যাই।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, হট্টগোলের ঘটনা আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

কেরানীগঞ্জে এনসিপি-বিএনপি সংঘর্ষ

আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬