ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাঁটা লাগা’ খ্যাত শেফালির মৃত্যু নিয়ে যে তথ্য জানালেন স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা। এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল।

যার মধ্যে কিছু মন্তব্যে বলা হয় যে, ইনজেকশনের কারণে নায়িকার মৃত্যু হয়েছিল। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী। অভিনেত্রী গত বছরের ২৭ জুন আকস্মিক মৃত্যুবরণ করেন। তার স্বামী সম্প্রতি পপ তারকার মৃত্যুর মূল কারণ প্রকাশ করলেন।

শেফালি জরিওয়ালার মৃত্যুর পর থেকেই নানা জল্পনা ছিল—কীভাবে মৃত্যু হলো অভিনেত্রীর। অবশেষে মুখ খুললেন শেফালির স্বামী পরাগ ত্যাগী। তখন কথা ওঠে, বয়স ধরে রাখতে ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সব সময় ইনজেকশন নিতেন শেফালি। সে কারণেই নাকি তার অকালমৃত্যু হয়েছে। এ ছাড়াও বেশ কিছু ওষুধও সেবন করতেন নিজের রূপ-লাবণ্য ধরে রাখতে। তবে ভিন্ন কথা জানালেন স্বামী পরাগ ত্যাগী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় শেফালির স্বামী পরাগ বলেন, ‘আমিও জানতে চাই, কোন অ্যান্টি এজিং ইনজেকশনের কথা বলা হচ্ছে? শেফালি কখনও এ ধরনের কোনো ইনজেকশন নিত না। বরং চিকিৎসকের পরামর্শে মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়ানের আইভি ড্রিপ নিয়েছে।’

খালি পেটে ইনজেকশন নিতেন—এ ধরনের একটি কথা চাউর হলে সে বিষয়ে পরাগ জানান, শেফালি মৃত্যুর দিন উপোস করে থাকলেও, তার পরে খাওয়াদাওয়া করেছিলেন। তাই খালি পেটে ইনজেকশন নিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, তা একেবারেই সঠিক নয়।

তিনি আরও জানান, তারুণ্য ও সুস্বাস্থ্য রক্ষার জন্য শেফালি প্রতিদিন ব্যায়াম করতেন। নিয়ন্ত্রিত জীবনযাপন করতেন ও নিজের যত্ন নিতেন। সব ধরনের খাবারেই খেতেন শেফালি।

শেফালিকে নিয়ে এ ধরনের রটনায় রীতিমতো বিরক্ত পরাগ। হাত জোড় করে সবার কাছে অনুরোধ জানান, যেন যাচাই ছাড়া এমন মিথ্যা তথ্য না ছড়ানো হয়।

‘কাঁটা লাগা’ ছাড়াও শেফালিকে তাকে দেখা গেছে ৩৫টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে। বিপুল পরিচিতির মধ্য দিয়ে ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কাঁটা লাগা’ খ্যাত শেফালির মৃত্যু নিয়ে যে তথ্য জানালেন স্বামী

আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬