ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

ভ্যানচালক আরিফুল হত্যা: ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজন বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন—রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সম্রাট। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।সরকারী সংবাদ

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান রাব্বি।

তিনি বলেন, ভ্যানচালক আরিফুল হত্যার ঘটনায় ওই তিন নেতার নামে বদরগঞ্জ থানায় মামলা হলে জেলা ছাত্রদল তদন্ত করে প্রতিবেদন কেন্দ্রে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। এর আগেও ওই তিন নেতার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

জানা গেছে, পূর্বশত্রুতার জেরে গত ৫ মে বিকালে বদরগঞ্জের একটি কিশোর গ্যাংয়ের নেতা ফিরোজ শাহের সঙ্গে অপর একটি কিশোর গ্যাংয়ের নেতা মমিনুলের অনুসারীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকায় পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। তাকে মমিনুলের লোক ভেবে ফিরোজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ওই দিন রাতে ফিরোজ শাহ, গোপাল ব্যানার্জি ও মোজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত আরিফুলের বাবা রেজাউল ইসলাম।

পুলিশ ও র‌্যাব বৃহস্পতিবার পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে বহিষ্কৃত বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জিও রয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার অন্যতম আসামি ফিরোজ শাহ ও সম্রাটসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

ভ্যানচালক আরিফুল হত্যা: ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজন বহিষ্কার

আপডেট সময় ১০:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬