ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

নিউজিল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ক্রিকেটারের মৃত্যু, সতীর্থদের শোক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্রিটিশ ক্রিকেটারের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিজ ক্লাব ও সতীর্থরা। খবর দ্য সানের।

গত ২৯ এপ্রিল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের মাঝামাঝি এলাকায় স্টেট হাইওয়ে-১ এ সংঘটিত দুই গাড়ির সংঘর্ষে মারাত্মক আহত হয়েছিলেন ইয়র্কশায়ারের বাসিন্দা ২৮ বছর বয়সী জেমি স্পেন্স। শেষমেশ তাকে বাঁচানো যায়নি।

স্পেন্সের ক্লাব হাল স্ট্রাইকার্স জানিয়েছে, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ক্লাবটিকে প্রাণবন্ত করে তুলেছিল। ক্লাবটির পক্ষ থেকে আবেগঘন এক বার্তায় বলা হয়, ‘জেমি ছিল আমাদের সবচেয়ে কম বয়সী সদস্যদের একজন, কিন্তু মাঠে ও মাঠের বাইরে সবচেয়ে প্রাণবন্ত, আনন্দপ্রিয় এবং আবেগী মানুষদের একজন।’

তার মৃত্যুর পর প্রথম ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাল স্ট্রাইকার্স লিখেছে, ‘জেমি এমন এক শূন্যতা রেখে গেছে, যা কখনও পূরণ হওয়ার নয়।’

বার্তায় আরও বলা হয়, ‘তুমি যেমন সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছ, তার চেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি আর হতে পারে না। তুমি সবসময় এই দলের অংশ হয়ে থাকবে।’

দুর্ঘটনাটি ঘটে কিনলেইথের কাছে টার হিল এলাকায়। জানা গেছে, ওভারটেক করার সময় একটি গাড়ি অল্পের জন্য একটি ট্রাক ও ট্রেইলার ইউনিটকে এড়িয়ে যায়, এরপরই সংঘর্ষে দুই তরুণ নিহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

নিউজিল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ক্রিকেটারের মৃত্যু, সতীর্থদের শোক

আপডেট সময় ১১:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬