ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে ১৩ ফেব্রুয়ারি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারত’ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল ভারতীয় সীমান্তে ‘ভবঘুরে’ নিয়ে একের পর এক ঘটনায় বিব্রত প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি গ্রেপ্তার দেখানোর পর থেকেই চোখ বন্ধ শিবির নেতা জিসান মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে তুরস্ককে স্তব্ধ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া রাশিয়ার কাছে রয়েছে স্টারলিংকের চেয়েও উন্নত স্যাটেলাইট: পুতিন

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের মিডিয়া হাউসগুলোর ওপর ‘ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি আয়োজিত ‘তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার: একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, শুধুমাত্র দেশের স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশে মিডিয়া আছে বলে আমার মনে হয় না। প্রত্যেক মিডিয়ার পেছনে একটা পলিটিক্যাল ইনটেনশন আছে, না হয় করপোরেট কালো অবৈধ পুঁজি রক্ষার জন্য তারা মিডিয়ার জন্ম দিয়েছে। অথচ আমাদের যারা পূর্বসূরি, প্রাচীন সংবাদপত্র তাদের কোনো করপোরেট গ্রুপের বা কোনো ব্যবসায়ীক স্বার্থ ছিল না।

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, দলীয় স্বার্থে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু জুলাই মাসের ঘটনা বা কোনো বিশেষ সনদ নয়, বরং সরকারের উচিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করা।

সোশ্যাল মিডিয়ায় নীতিবহির্ভূত কনটেন্ট বৃদ্ধির তীব্র সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা থাকা এখন সময়ের দাবি।

লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. খাদেমুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন বাবর, একুশে টেলিভিশনের হেড অব নিউজ হারুনুর রশিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা মেইলের সম্পাদক হারুন জামিলসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে

আপডেট সময় ০৯:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬