ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন ভারতের প্রতি নেতিবাচক মনোভাবে এগিয়ে পাকিস্তানিরা, পিছিয়ে নেই বাংলাদেশও আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার

ভারতের প্রতি নেতিবাচক মনোভাবে এগিয়ে পাকিস্তানিরা, পিছিয়ে নেই বাংলাদেশও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভারতকে নিয়ে সবচেয়ে নেতিবাচক মনোভাব পাকিস্তানের মানুষের। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে ভারত ও পাকিস্তানের পারস্পরিক বৈরিতার পাশাপাশি বিশ্বের ৩৬টি দেশের মানুষের ভারত সম্পর্কে মনোভাবও তুলে ধরা হয়েছে। জরিপটি ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, পাকিস্তানের মাত্র ৭ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ৯১ শতাংশ পাকিস্তানি ভারতকে নেতিবাচকভাবে দেখেন। অন্যদিকে ভারতীয়দের মধ্যেও পাকিস্তানকে সবচেয়ে বড় হুমকি বা শত্রু হিসেবে দেখার প্রবণতা রয়েছে।

বাংলাদেশেও ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করতেন। এবারের জরিপে সেই হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে শ্রীলঙ্কায়। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, বিপরীতে ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।

ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেশি। সেখানে ১৮ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৬ শতাংশ নেতিবাচকভাবে দেখেন।

অন্যদিকে ইসরাইলের ৬০ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। কেনিয়া ও যুক্তরাজ্যেও প্রায় ৭০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখে। জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডেও ভারতের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব রয়েছে।

সূত্র: পিউ রিসার্চ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ

ভারতের প্রতি নেতিবাচক মনোভাবে এগিয়ে পাকিস্তানিরা, পিছিয়ে নেই বাংলাদেশও

আপডেট সময় ০৭:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬