ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে ‘লাল কার্ড’: নাহিদ ইসলাম মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ, ২৬ বছর পর উদ্ধার মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স

মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানির সংকটের কথা জানাচ্ছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুমার নামাজ আদায় করেন জামায়াত আমির। নামাজ শেষে স্থানীয় শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই; পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো। কিন্তু গ্রামে তো মানুষ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে।’

জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান জামায়াত আমির।

এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আসলে বিরোধী দল সফল হয় না। সফল হয় সরকার। সরকারকে ভালো কাজে সহযোগিতা করার দায়িত্ব হলো বিরোধী দলের। সরকার যদি উদ্যোগ নেয়, অবশ্যই আমরা সহযোগিতা করব।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারের সব উদ্যোগ খারাপ, এটা আমরা বলব না। কিন্তু জনজীবনের যে সাফারিংগুলো এটা আসলেই অতিষ্ঠ। এগুলা নিয়ে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জুমায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে ফোন করে বলেছি, সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন।’

তবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন দেশে যে সংকটগুলা চলতেছে জ্বালানি গ্যাস, তারপরে বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি, ছিনতাই চতুর্দিকে শুরু হয়েছে; চাঁদাবাজি ঘাটে ঘাটে, বিভিন্ন মাত্রার দুর্নীতি। সরকারের লোকেরাই স্বীকার করছেন যে, দুর্নীতি বেড়েছে কমেনি।’

নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘এখন ছয় মাসে কমবে তো কিছু, বাড়ে কেন? এর আগে উনারা বলতেন আমরা বলি নাই। উনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল। ছয় মাসও চলে গেল। এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন?’

সরকার চাঁদাবাজি ও দুর্নীতি কমাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং জনগণের গ্যাসের সংকটও দূর করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, ‘কিছু ভালো কাজ যদি হয়েও থাকে কিন্তু জনজীবনের এই সাফারিংগুলার নিচে এগুলা সব চাপা পড়ে যাচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে ‘লাল কার্ড’: নাহিদ ইসলাম

মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির

আপডেট সময় ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬