ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

অস্থিতিশীলতা থেকে মুক্তির একমাত্র উপায় ধানের শীষে ভোট: আফরোজা খানম রিতা

আফরোজা খানম রিতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো ধানের শীষে ভোট দেওয়া। এ ভোটের মাধ্যমে বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ পরিচালিত হবে।

রোববার বিকালে সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিতা জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন বাড়বে, কৃষকরা ন্যায্য অধিকার পাবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের ক্ষতি হতে পারে এমন কোনো কাজ না করার আহ্বান জানান। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা কর্মীদের ত্যাগকে মূল্যায়ন করার কথা উল্লেখ করে তিনি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রিতা আরও অভিযোগ করেন, দলের ভেতরে বিভাজনের চেষ্টা চলছে এবং কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। তবে বিএনপি শক্তিশালী থাকবে, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই প্রতিপক্ষকে ভীত করছে।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফ হোসেন লিটনসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

অস্থিতিশীলতা থেকে মুক্তির একমাত্র উপায় ধানের শীষে ভোট: আফরোজা খানম রিতা

আপডেট সময় ১০:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫