ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তৃতায় সেনাবাহিনী প্রধান রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশসেবায় তাদের অবদান এবং পেশাগত উৎকর্ষ অর্জনে আধুনিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী স্টেশনে কর্মরত অফিসার, রেজিমেন্টের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আপডেট সময় ১০:৩১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫