ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ: জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপে যুবকের মৃত্যু, আরেকজন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে সাইয়াফ (১৮) নামে এক দুষ্কৃতকারী মারা গেছে। এ ঘটনায় রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেকজনকে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তাদের একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে শাহআলী থানার উত্তর নবাবেরবাগ এলাকায় সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাস্তার পাশে দাঁড়ানো একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে তা মোবাইলে ভিডিও করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে।

একজনকে তারা ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হলেও আরেকজন প্রাণভয়ে দৌড়ে পাশের তুরাগ নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাতক দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ: জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপে যুবকের মৃত্যু, আরেকজন গ্রেপ্তার

আপডেট সময় ১০:১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫