ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ নাকচ করলেন বিক্রম মিশ্রি জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ১১ বছরের মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনা ঘিরে উত্তেজনা, চিকিৎসককে হুমকি

এতো সুখে থাইকেন না, ভালো হবে না: কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে উদ্দেশ্যে করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, প্রতিদিন অযথা মানুষ গ্রেপ্তার করার প্রবণতা এখনই বন্ধ করতে হবে। তিনি বলেন, “বর্তমান সরকার বাহাদুরকে বলি—এই যে প্রতিদিন লোক ধরেন, আজ থেকেই বন্ধ করেন। অন্তত টাঙ্গাইলে কেউ যেন না ধরা হয়।”
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি নিজ গ্রামে জুমা’র নামাজের পর এলাকাবাসীর সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৩ তারিখের লকডাউনের পর দেশে-বিদেশে যেভাবে দুই, চার, পাঁচ বা দশজন করে মানুষকে গ্রেফতার করা হয়েছে—এটা চলতে পারে না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ—মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ। কাউকে লীগ বলে ধরবেন না।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই—তিনি সবার আগে ইউনূসকে চিনেছেন। আমরা অনেক পরে চিনলাম। একসময় মনে হতো তিনি ভালো মানুষ, বিদ্যান মানুষ। কিন্তু তিনি সেই পরিচয় দিতে পারেননি। শেখ হাসিনা বলতেন তিনি সুদখোর—তখন ভাবতাম তিনি অন্যায় বলছেন। আজকে মনে হচ্ছে শেখ হাসিনা ঠিকই বলেছিলেন।”

সভায় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্তি পাওয়া কাদের সিদ্দিকীর বড় ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

এতো সুখে থাইকেন না, ভালো হবে না: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫