ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য?: প্রশ্ন ছাত্রদল নেত্রীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন গত ১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনও কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সব তাস যুক্তরাষ্ট্রের হাতেই, ইরান কথা বলতে চাইলে শুধু ‘ফোন’ করলেই হবে: ট্রাম্প গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

মালিকের বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার চুরি কেয়ারটেকারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১০০২ বার পড়া হয়েছে

এবার রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় দায়ের করা মামলায় চুরি হওয়া ৭৪ লাখ টাকা উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। তার নাম মো. উজ্জল (৩১)। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়েছে, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেলের মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে হাতিরঝিল থানায় অভিযোগ করেন বাসার কেয়ারটেকার মো. উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জলসহ উজ্জলের স্ত্রী মোছা. নাসরিন ও উজ্জলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও টাকা নেই।

সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেন এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করেন। পরদিন ৩ মে দুপুর ১টার দিকে উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিলেন। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল বাসার যাবতীয় কাজ করতেন এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানতেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করেন যে, চুরি করা টাকা দিয়ে তিনি একটি আলমারি ও ফ্রিজ কিনেছেন, যা পরে পুলিশ জব্দ করে।

এতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল জানান চুরি করা আরও ১৪ লাখ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছেন। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে। গ্রেপ্তার উজ্জলকে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি

মালিকের বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার চুরি কেয়ারটেকারের

আপডেট সময় ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫