ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের ইরানের প্রতিশোধমূলক হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত: আইআরজিসি নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০ দেশে ফেরা নিয়ে ভারত-বাংলাদেশের সমঝোতার বিষয় অস্বীকার করলেন হাসিনা: হিন্দুস্তান টাইমস সরকারি সম্পদ চু’রির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আ’টক পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ

ডিমলায় ভিজিএফ কমিটির সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত ভিজিএফ কমিটির সভায় এক আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত ছিলেন খগা খড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যিনি ২০২৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন এবং সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাগিনা।

জানা গেছে, বুধবার (১৪ মে) অনুষ্ঠিত এ সভায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়। তবে বিতর্ক তৈরি হয় যখন দেখা যায়, আওয়ামী লীগের ওই নেতা আনুষ্ঠানিকভাবে সভায় উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে উপজেলা ও জেলাজুড়ে। ছাত্র-জনতা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডিমলার নবনিযুক্ত ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “এটি আমার এখানে দায়িত্বগ্রহণের তৃতীয় দিন ছিল। ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে একটি সভার আয়োজন করি, যেখানে সব চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়। আমি এখনো সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।”

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, “এই সভা সম্পর্কে আমার কোনো ধারণা নেই—কোথায় বা কখন হয়েছে, তাও জানি না। তবে আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল

ডিমলায় ভিজিএফ কমিটির সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

আপডেট সময় ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫