ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

অভিনেত্রী নিহার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিনেত্রী সুলতানা রোজ নিহাসহ তিনজনের নামে মামলা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মে বৃহস্পতিবার প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থী সেদিন স্কুলে উপস্থিত ছিল না। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। অপরপ্রান্তে বলেন, আঙ্কেল আপনার মেয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করেছি। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

লিখিত অভিযোগে পুলিশের সহায়তায় মোবাইল নম্বরটি ট্রুকলারে আকাশ নামে শনাক্ত করা হয়। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) নাম পাওয়া যায়। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর হোসেন। স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকা এবং বর্তমান ঠিকানা ঢাকার বাড্ডা বলে জানা গেছে।

দেবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত ৮ মে রাতে ঢাকার বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট ৪নং রোড এলাকা থেকে ওই শিক্ষার্থীকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। সুলতানা রোজ নিপা ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত।

এদিকে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত ১৩ মে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে ভাড়া ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। এ সময় শিক্ষার্থীর বাড়ির পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি ওই শিক্ষার্থীর কাছে প্রেমের প্রস্তাব দেন। শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটানো হয়।

এ বিষয়ে থানার ওসি সেলিম মালিক জানান, মামলার এজাহারে সুলতানা রোজ নিপাকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া তার ভাই আব্বাস আলী ওরফে আকাশকে প্রধান আসামি এবং দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী ফজিলা বেগমকে (৩৫) তৃতীয় আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

অভিনেত্রী নিহার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার

আপডেট সময় ০৯:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬