ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিলহজের প্রথম ১০ দিনের বিশেষ আমল: কোরবানির আগে কেন চুল-নখ কাটবেন না?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ আমল হলো, জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত চুল-নখ না কাটা। হজ পালনকারীরা এ সময় চুল-নখ কাটা থেকে বিরত থাকেন। ফলে চুল-নখ না কাটলে তাদের সাদৃশ্য প্রকাশ পায়। একইসঙ্গে এ আমলের মাধ্যমে বিশেষ সওয়াব পাওয়া যায়। তবে এটি আবশ্যকীয় আমল নয়। করলে সওয়াব আছে, না করলে গুনাহ হবে না। এটি কোরবানিদাতার জন্য বিশেষ আমল। যে কোরবানি দিচ্ছেন না, তিনিও এ আমল করতে পারবেন।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন জিলহজের প্রথম দশক শুরু হবে, তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে, যে যেন তার চুল-নখ না কাটে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৭৭)। জিলকদ মাসেই চুল-নখ কেটে জিলহজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাকে কোরবানির দিবসে ঈদ (পালনের) আদেশ করা হয়েছে, যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবি জানতে চাইলেন, ‘হে আল্লাহর রাসুল, যদি আমার কাছে শুধু অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী একটি উট থাকে, আমি কি তা কোরবানি করব?’ নবী (সা.) বললেন, ‘না, তবে তুমি চুল, নখ ও মোঁচ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৮৯)

চুল-নখ তারাই কাটবে, যারা এর ওপর আমল করলে নখ কাটা ও নাভির নিচের পশম পরিষ্কারের মেয়াদ ৪০ দিন অতিক্রম করবে না। কিন্তু এর ওপর আমল করতে গিয়ে ৪০ দিন অতিক্রান্ত হওয়ার শঙ্কা থাকলে তা পরিষ্কার করে নিতে হবে।

আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয়। জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ ১৮ মে সোমবার সন্ধ্যায় খোঁজা হবে। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে মঙ্গলবার। সে হিসেবে ১০ জিলহজ, ২৮ মে বৃহস্পতিবার দেশে হতে পারে ঈদুল আজহা। এর মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই যেহেতু সাধারণত বাংলাদেশে ঈদ হয়, সে হিসেবে ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

কোরবানি যাদের ওপর ওয়াজিব

জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত চুল-নখ না কাটা যেহেতু ইবাদের অংশ, তাই মুমিনদের উচিত এই আমলটি করা। যারা আমলটি করতে চান, তারা সোমবার সন্ধ্যার আগে সবশেষ চুল-নখ কাটতে পারেন। জিলহজ মাসের ১ তারিখ থেকে চুল-নখ কাটা বন্ধ রেখে জিলহজের ১০ তারিখে ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানির পর চুল-নখ কাটতে হবে।

তবে যদি কেউ ভুলে বা শরিয়ার নিয়ম না জেনে চুল বা নখ কাটেন, তবে তার ওপর কোনো গুনাহ হবে না। চুল বা নখ অনিচ্ছাকৃত পড়ে গেলেও গুনাহ হবে না। প্রয়োজনবশত কাটতে কোনো অসুবিধে নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিলহজের প্রথম ১০ দিনের বিশেষ আমল: কোরবানির আগে কেন চুল-নখ কাটবেন না?

আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬