ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

বিয়ের আমন্ত্রণ না পাওয়ায় মহাসড়কে বন্ধুমহলের বিক্ষোভ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল করেন গোয়ালন্দ উপজেলার এসএসসি ব্যাচ–১৫ এর বন্ধুরা। বিক্ষোভে তাদের স্লোগান ছিলো ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’।

এসময় তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান নেন এবং বিভিন্ন হাস্যরসাত্মক স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না, মানবো না, শাকিলের গোপন বিয়ে’ ইত্যাদি।

বন্ধু আশিক জানান, দীর্ঘদিন ধরে শাকিল শেখ বন্ধুদের বিয়েতে দাওয়াত দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করলেও বন্ধুদের কাউকেই দাওয়াত দেননি। এতে বন্ধু মহলে অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে সবাই মিলে প্রতীকী বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই বন্ধুরা এক হয়ে প্রতিবাদ জানিয়েছি।’সংবাদ বিশ্লেষণ সেবা

বিক্ষোভ মিছিলটির প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন, ‘গোয়ালন্দ উপজেলার এসএসসি–১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। সবাই নিয়মিত যোগাযোগ রাখলেও হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় তারা এই ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেন।’

তবে অভিমান থাকলেও নবদম্পতির সুখ ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন বন্ধুরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

বিয়ের আমন্ত্রণ না পাওয়ায় মহাসড়কে বন্ধুমহলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬