ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

আইনজীবীর পোশাকে আদালতে মমতা, বৈধতা নিয়ে প্রশ্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে উপস্থিত হওয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার আইন পেশায় নিবন্ধন ও প্র্যাকটিসের বৈধতা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বুলডোজার অভিযান–সংক্রান্ত এক মামলার শুনানিতে আইনজীবীর পোশাকে হাজির হয়ে সওয়াল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বিসিআই।

বার কাউন্সিল অব ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সচিবকে পাঠানো চিঠিতে মমতার আইনজীবী হিসেবে এনরোলমেন্ট, প্র্যাকটিসের বর্তমান অবস্থা এবং পেশাগত আচরণবিধি অনুসরণের বিষয়টি যাচাই করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, দীর্ঘদিন সাংবিধানিক পদে দায়িত্ব পালনের পর আইন পেশায় ফিরে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা নথিপত্র দেখে নিশ্চিত করতে হবে।

আগামী ১৬ মের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে কয়েকটি বিষয়ে তথ্য জানাতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে নিবন্ধিত কি না, তার এনরোলমেন্ট নম্বর ও তারিখ, মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি প্র্যাকটিস স্থগিত করেছিলেন কি না, পুনরায় আইন পেশায় ফিরতে কোনো আবেদন করেছিলেন কি না এবং তার বর্তমান প্র্যাকটিস সার্টিফিকেট বৈধ কি না।

এ ছাড়া সংশ্লিষ্ট নথির সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে কোনো নথি পরিবর্তন বা সংশোধন না করার বিষয়েও সতর্ক করেছে বিসিআই।

এ ঘটনায় ভারতের আইন অঙ্গনে আলোচনা শুরু হলেও পশ্চিমবঙ্গ বার কাউন্সিল এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আইনজীবীর পোশাকে আদালতে মমতা, বৈধতা নিয়ে প্রশ্ন

আপডেট সময় ১০:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬