ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে জামায়াত এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জামায়াতে ইসলামীর বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তবে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী প্রান্তের চাঁদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি কর্মসূচি শেষে বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে সংসদ সদস্যকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপ গাড়ির পার্শ্ব-সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে সংসদ সদস্য ছাড়াও চালক মো. সাইদুল ইসলাম ছিলেন। দুর্ঘটনায় গাড়িটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায় এবং দরজাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার। তিনি জানান, তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি রং সাইডে এসে সংসদ সদস্যের গাড়িকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি সৃষ্টি হলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

চালক মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা আনোয়ারা হয়ে বাঁশখালীতে প্রবেশ করার পর বিপরীতমুখী জিপ গাড়িটি রং সাইড দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পাশ কাটাতে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে আমি গাড়িটি রাস্তার নিচে নামিয়ে দিই। তা না হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সংসদ সদস্যের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে তিনি অক্ষত রয়েছেন। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে জামায়াত এমপি

আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬