আমঝুপির কৃতি সন্তান শাহমিজ বকুল BGMEA-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত
মেহেরপুরের আমঝুপির কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা শাহমিজ বকুল বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA)-এর স্মল কটেজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়ন পাওয়ায় তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব, কর্মনিষ্ঠা এবং দেশের পোশাক শিল্প খাতের উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ক্ষুদ্র ও কুটিরভিত্তিক পোশাক শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শাহমিজ বকুলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর দূরদর্শী পরিকল্পনা ও অভিজ্ঞতার মাধ্যমে এ খাত আরও গতিশীল হবে এবং নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন।
এদিকে, তাঁর এই সাফল্যে আমঝুপিসহ মেহেরপুর জেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা করছেন, শাহমিজ বকুলের নেতৃত্বে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাত নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে।
শাহমিজ বকুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

ডেস্ক রিপোর্ট 
























