বিশ্বকাপে গ্রুপ এইচ ওপেনারে আজ মাঠে নেমেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টে তারা হট ফেভারিট হলেও প্রথমার্ধে তাদের দারুণভাবে রুখে দিয়েছে টুর্নামেন্টে অভিষেক করা কেপ ভার্দে। কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি তারা। ফলে প্রথমার্ধে ০-০ স্কোর লাইন নিয়ে তারা বিরতিতে গেছে।
অপ্রত্যাশিত এক চিত্রই দেখা গেছে প্রথমার্ধে। ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তবে বল দখলে রাখলেও সেখান থেকে কার্যকর আক্রমণ তৈরি করতে পারেনি। তবে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে দৃশ্যপট বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। ফেরান তোরেস দুর্দান্ত এক সুযোগ থেকে শট নিয়েছিলেন, কিন্তু বল গিয়ে লাগে ক্রসবারে। ফিরতি বলে মিকেল ওইয়ারসাবাল হেড করলেও সেখানে বাধা হন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। রুখে দেন শট।
৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনটা প্রথমার্ধে দুর্দান্ত দৃঢ়তা দেখিয়েছেন। তার কারণেই বিরতির আগে আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছে লা রোহারা। ফেরান তোরেস ও আইমেরিক লাপোর্তের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি সমতায় রাখতে ভূমিকা ছিল তারই।

