ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৯৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনে শুরু হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। ইতোমধ্যে জামায়াতে ইসলামী চূড়ান্ত করেছে প্রার্থী, বিএনপিও প্রার্থী ঘোষণার দ্বারপ্রান্তে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও একজন শক্ত প্রার্থী উঠে আসছেন।

জামায়াতের পক্ষ থেকে জেলা আমির মাওলানা ইকবাল হোসাইনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি সংগঠিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং কেন্দ্রীয় মহাসমাবেশসহ বেশ কিছু সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। অন্য কোনো বিএনপি প্রার্থীর তৎপরতা এখনো চোখে পড়েনি।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও জোরদার গণসংযোগ চালাচ্ছেন। অন্যায়, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে তিনি পঞ্চগড়ের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দল গঠনের শুরুতেই শোডাউনের মাধ্যমে আলোচনায় আসেন এবং পরবর্তীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন সারজিস

আপডেট সময় ০৭:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫