ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী কয়েক ডজন আফটারশকে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের এই ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো জানান, স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত ভূমিকম্পে ৩৮ জন নিহত, দুজন গুরুতর আহত এবং ১১ জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া প্রায় দুই হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন।

ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান শুরু করেছেন। পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের সিক্কা রিজেন্সির প্রধান শহর মাউমেরেতে উদ্ধারকারীরা ২০ জনের মরদেহ উদ্ধার করেছেন। সেখানে ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও দুজন আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ফাতুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এখনও কয়েকটি ভবনের ভেতরে মানুষ আটকা পড়ে আছেন। এছাড়া ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

উদ্ধারকাজের পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তৈরির কাজও চলছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হলে প্রকৃত সংখ্যা জানা যাবে।

সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

আপডেট সময় ১০:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬