ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

রংপুরে জামায়াত প্রার্থীর শোডাউনে নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীর প্রাণহানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়ে নূর আলম (হাজীরহাট, সিটি করপোরেশন-১) নামে এক কর্মী দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জামায়াতের প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়। গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হওয়া শোডাউনটি সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি ও বেতগাড়ি এলাকা হয়ে বুড়িরহাট ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গণি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, অ্যাডভোকেট মাহাবুবুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান জানান, পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়। এর মধ্যেই নূর আলম নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে জামায়াত প্রার্থীর শোডাউনে নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীর প্রাণহানি

আপডেট সময় ০৯:৫২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫