ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভাইরাল ভিডিওর ঘটনায় ছাত্রদল নেতা সজিব বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে বহিষ্কারাদেশ প্রকাশ করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় সজিবকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

কলেজে ভাঙচুরের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি ওঠে। ভিডিও দেখে সজিবের পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে বহিষ্কার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সজিব কলেজ ক্যাম্পাসে ঢুকে একটি অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালান। তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর কলেজ অধ্যক্ষ পান্না লাল রায় পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অধ্যক্ষ পান্না লাল রায় জানান, থানায় অভিযোগ করা হয়েছে, তবে কেন এই ভাঙচুর চালানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, কলেজের জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভাইরাল ভিডিওর ঘটনায় ছাত্রদল নেতা সজিব বহিষ্কার

আপডেট সময় ১০:০০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫