বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে তারা রাজনৈতিক ফায়দা নিতে পারে। অন্য একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাঁর মতে, অতীতের অভিজ্ঞতা প্রমাণ করে, এ ধরনের দলের কারণে দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
শনিবার রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব মন্তব্য করেন ফখরুল। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

