ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খুলল নিষিদ্ধ আ. লীগ কার্যালয়, উঠল দলীয় পতাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এবার দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারাজয় বাংলাস্লোগান দেন। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। রোববার বিকালে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন। পরে পতাকা উত্তোলন করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, ২০২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়। এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।

তিনি বলেন, “সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খুলল নিষিদ্ধ আ. লীগ কার্যালয়, উঠল দলীয় পতাকা

আপডেট সময় ১২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬