ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে।

গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরএর উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তরএর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরএর সহসভাপতি মাওলানা এহছানুল হক ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী ও মাওলানা আব্দুল কাদের সিরাজী, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমি, অফিস সম্পাদক মাওলানা এইচ এম খোকন, নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক আজিজী, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, সহপ্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ ও মাওলানা মাসরুরুল হক। আসন্ন গণসমাবেশ সফল করার লক্ষ্যে সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬