ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য বিশ্বকাপের আলোচনায় কেপ ভার্দে, বাড়ছে মুসলিম সম্প্রদায়  ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিমানবন্দর থেকে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন।

এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গোসাইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গোসাইরহাট থানা পুলিশ দুপুরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শরীয়তপুর কারাগারে প্রেরণ করে।

এদিকে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, মেয়র আব্দুল আউয়াল দেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোসাইরহাট থানায় প্রেরণ করে। পরে আমার তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শরীয়তপুর কারাগারে পাঠিয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

বিমানবন্দর থেকে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫