ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরেই ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগানের প্রচলন করেছে দলটির প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনগুলো। সমালোচনার ক্ষেত্রে প্রায়ই এই শব্দটি ব্যবহার করতে দেখা যায় প্রতিপক্ষকে। তবে এবার সেই স্লোগানকেই উলটো ব্যঙ্গ করে নিজেরাই প্রচারণা চালিয়েছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে একটি ব্যানারে দেখা যায়, বড়ো অক্ষরে লেখা “এই গুপ্ত গুপ্ত…”। ব্যানারের এক পাশে ইশারা করা কার্টুন চরিত্র এবং অন্যপাশে “Ok” লেখা সংলাপের মাধ্যমে পুরো বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছে তারা। ব্যানারটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা তৈরি করেছে।

শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা বলেন, ‘তাদেরকে (শিবির) অন্য ছাত্রসংগঠনগুলো যেভাবে ব্যঙ্গ করে ‘গুপ্ত’ বলে, তারা এই বিষটিকেই কাজে লাগিয়ে ইতিবাচকভাবে প্রচার করছে। জিনিসটা সুন্দর এবং ফানি। আগে তো এমন কিছু দেখিনি। তবে বিষয়টা ভালো লেগেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক বলেন, এই ট্যাগ মূলত সামনের দিনে শিক্ষার্থীদের ওপর জুলুম নির্যাতন করার জন্য একটি ন্যারেটিভ। আমরা শুরুতেই সেই ন্যারেটিভকে একেবারে ভেঙে দিতে চাই। মূলত ‘গুপ্ত, গুপ্ত’ হচ্ছে এখনকার একটা ট্রেন্ড। আর সমসাময়িক যে ট্রেন্ডিং চলছে এবং যে উক্তিগুলো আছে, সেগুলোকে নিয়ে আসার উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের যতটা অ্যানগেজ রাখা যায়। আমাদের প্রচার তো আর আমরা করি না, নানান ট্যাগ দিয়ে আমাদের প্রতিপক্ষরাই এই কাজ করে দেয়। এজন্যই মূলত আমরা এই ব্যানার লাগিয়েছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬