ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যারা মা, বোন, দিদি, শিশুকন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু। সেখানে জেলার পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের পাশাপাশি ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজিসহ (দক্ষিণবঙ্গ) শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার পুলিশ সুপাররা।

এ সময় আইনশৃঙ্খলা রোধে কঠোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের কোনো নেতাকর্মী যদি ঘর ছাড়া থাকে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ সুপারের। কিন্তু সেক্ষেত্রে একটাই শর্ত, ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন -পরবর্তী সহিংসতায় যেন তার নাম না থাকে।

এই বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে যে ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ছিল সেটি ভেঙে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে উদ্দেশ্য নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছিল পরবর্তীতে এটি একটি নির্দিষ্ট দলের শাখা সংগঠনের পরিণত হয়। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর হতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনকি সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার ক্ষতিপূরণ নেওয়া হবে পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠক শেষে সোজা চলে যান ফলতায়। সেখানে এদিন বিকেলে একটি কর্মিসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লাখের বেশি ভোটে জেতানোর আহ্বান জানান শুভেন্দু।

তিনি বলেন, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। নির্বাচনি সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবটাই পূরণ করা হবে।

শুভেন্দু বলেন, কোনো গুন্ডা বাড়িতে থাকবে না। মানুষ অভিযোগ জানাতে এলে, এফআইআর করতে এলে তা গ্রহণ করতে হবে। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে যারা ঘুষ নিয়েছে, তাদেরকে জেলে যেতে হবে। আর যারা মা, বোন, দিদি, শিশুকন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না।

গত ২৯ এপ্রিল শেষ দফার ভোটে অশান্তি, একাধিক কারচুপির অভিযোগে ফলতা বিধানসভা আসনটিতে ফের নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ভোট নেওয়া হবে এই আসনের ১৮৫টি বুথে। আগামী ২১ মে এই আসনটিতে ভোট নেওয়া হবে। ১৯ মে শেষ প্রচার। ২৪ মে ভোট গণনা। তার আগে শনিবার ফলতাতে এক সভায় যোগদেন শুভেন্দু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু

আপডেট সময় ১১:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬