ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা জামায়াত আমিরের বক্তব্য মিথ্যাচার, বিএনপি ফ্যাসিবাদ নয়: মির্জা ফখরুল দরজায় চিরকুট টাঙিয়ে জন্মস্থান ছাড়লেন স্কালোনি কয়লা নাকি নিমের ডাল, দাঁতের যত্নে কোনটি বেশি উপকারী? দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হবে সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন ইসরাইলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ট্রাম্প: মার্কিন কংগ্রেস সদস্য

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কলকাতার ভবানীপুর আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ বার কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা করলেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জীর প্রতিপক্ষ ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ভবানীপুর কেন্দ্র থেকে তিনি মমতা ব্যানার্জীকে ১৫ হাজারের বেশি ভোটে হরিয়েছিলেন। এর আগে ভবানীপুর কেন্দ্র থেকে কখনো হারেননি মমতা ব্যানার্জী।

মঙ্গলবার (১৬ই জুন) দুপুরে তিনি আচমকাই হাইকোর্টে পৌঁছে হলফনামা দাখিল করেন। সঙ্গে ছিলেন দলের দুই নেতা কুণাল ঘোষ ও দোলা সেন।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরে মমতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সেবারের নির্বাচনের পরাজয়ের পরে নিজের বাড়ির এলাকা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সাবেক এই মুখ্যমন্ত্রী।

সূত্র : বিবিসি বাংলা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

আপডেট সময় ১১:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬