ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ভারতে সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বিশাল শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরায়েল স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে আপত্তি, বিক্ষোভে নামল ভারতীয় গ্রামবাসী স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগসহ যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আমাদের প্রাপ্য সম্মান দিন: ব্রাজিলিয়ান তারকা ‘কনডেম সেলে’ রাখা হলো ফাঁসির আসামি সোহেল-স্বপ্নাকে  ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে উধাও ছাত্রদল নেতা

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, নিহত ৪ – শহরে কারফিউ, সেনা মোতায়েন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১৩৬২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা। শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ভাঙচুরের পর সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শহরজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক।

রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে শহরজুড়ে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। পুরাতন বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও ভাটিয়াপাড়া মোড়ে সংঘর্ষের ক্ষত এখনো স্পষ্ট—ভাঙা তোরণ, ছেঁড়া ফেস্টুন, ইট-পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। সমাবেশস্থলে দেখা গেছে পুড়ে যাওয়া চেয়ার ও সাউন্ড সিস্টেমের টুকরো।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে এনসিপির একাধিকবার সংঘর্ষ হয়। ইট-পাটকেল, ককটেল ও গুলিবিনিময়ে নিহত হন কমপক্ষে ৪ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন।

জেলা প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে ২০ জন, আরও অনেককে শনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে।

সন্ধ্যার পর থেকে শহরের দোকানপাট বন্ধ, রাস্তায় নেই কোনো যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। একপ্রকার যুদ্ধাবস্থার মধ্যে রাত পার করছে গোপালগঞ্জ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, নিহত ৪ – শহরে কারফিউ, সেনা মোতায়েন

আপডেট সময় ১১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫