ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার এবার কুয়েত-বাহরাইনে তেলবাহী জাহাজে হামলার হুমকি ইরানের

হ্যারি কেন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেনকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেন, Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!

এই পোস্টের পেছনে রয়েছে আগের একটি ঘোষণার সূত্র। এর আগে পরীমনি ফেসবুকে জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ডের পরাজয়ের পর হ্যারি কেনকে উদ্দেশ্য করে রসিকতার ছলে এই পোস্ট করেন তিনি।

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পোস্টটিতে ১ লক্ষের বেশি রিয়্যাকশন এবং প্রায় দেড় হাজারের বেশি মন্তব্য পড়েছে। অনেকেই পোস্টটিকে নিছক হাস্যরস হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ পরীমনির ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য নতুন বিয়ে নিয়ে নানা জল্পনাকল্পনা শুরু করেছেন।

কমেন্টে নেটিজেনদের কেউ মজার মন্তব্য করেছেন, কেউ আবার হ্যারি কেনকে নিয়ে পরীমনির এমন পোস্টের কারণ জানতে চেয়েছেন। এদিকে, অনেকের ধারণা পরীমনি হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরীমনির এই ব্যতিক্রমী পোস্ট ঘিরে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ

হ্যারি কেন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

আপডেট সময় ১০:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬