ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে

দেবিদ্বারে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেবিদ্বার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে হৃদয় স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে তার স্ত্রী ও মেয়েকে অপহরণ ও হত্যার হুমকি দিতেন। সম্প্রতি তিনি ১৫ হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ী বাধ্য হয়ে তা পরিশোধ করেন।

পরে ভুক্তভোগী দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত আরও দুই-তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শুক্রবার হৃদয়কে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার

দেবিদ্বারে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫