ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু  ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশেই পড়ে থাকতে হবে: এনসিপি মুখ্য সমন্বয়ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, “ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে।”

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ এটাই।”

তিনি জানান, এনসিপি একটি নতুন সংবিধানের লক্ষ্যে মাঠে নেমেছে। দলের অনেক নেতার মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। একই সঙ্গে তিনি ঘোষণা দেন—তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তিনি আর জনসম্মুখে আসবেন না।

এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, “রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশেই পড়ে থাকতে হবে: এনসিপি মুখ্য সমন্বয়ক

আপডেট সময় ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫