ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অস্ট্রেলিয়ার সৈকতে গুলি: হামলাকারীদের একজন ভারতীয় বংশোদ্ভূত ক্ষমা চেয়ে জাতীয় পার্টিতে ফিরেছেন মসিউর রহমান রাঙ্গা, করবেন নির্বাচন কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি উপকার হবে জানিয়ে ২০ দিন আগে হাদির অফিসে কবিরকে নিয়ে যান ফয়সাল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ফখরুলের ভিডিও শেয়ার: ফরিদপুর জেলা ছাত্রদল নেতা রোমান বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একজনকে ধমক দেওয়ার ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার জেরে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খাইরুল ইসলাম রোমানকে ছাত্রদল থেকে পদচ্যুত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন এবং সব পর্যায়ের নেতাকর্মীদের রোমানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।

বহিষ্কৃত রোমান জানান, তিনি ফেসবুকে দেওয়া পোস্টটি মুছে ক্ষমা চেয়েছিলেন, তবুও তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।

ফরিদপুর জেলা ছাত্রদলের সহ–সভাপতি আরেফীন কায়েছ মাহমুদ এবং জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরীয়া স্বপন জানান, সিদ্ধান্তটি কেন্দ্রীয় ছাত্রদল থেকে এসেছে এবং তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার সৈকতে গুলি: হামলাকারীদের একজন ভারতীয় বংশোদ্ভূত

ফখরুলের ভিডিও শেয়ার: ফরিদপুর জেলা ছাত্রদল নেতা রোমান বহিষ্কার

আপডেট সময় ১০:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫