মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পথচারী ও যাত্রীদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় রাজধানীতে উদ্বেগ বিরাজ করছে।

ডেস্ক রিপোর্ট 



















