ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে সীমান্তের দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রাত ৮টার দিকে এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামস ভারত থেকে অবৈধপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬