ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২৪৬৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক থেকে সুদূর চীন থেকে উড়ে এসে বাংলাদেশে হাজির হয়েছেন এক যুবক।

শুধু তা-ই নয়, নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন তিনি। এখন চলছে বিয়ের প্রস্তুতি। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়, যা নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সাথে দীর্ঘদিন ধরে ফেসবুকে যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী নামের ওই যুবকের। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর প্রিয় মানুষটির সাথে সরাসরি দেখা করতে তিনি বাংলাদেশে ছুটে আসেন।

সোমবার (১৫ জুন) রাতে ওই যুবক উপজেলার নীলনগর গ্রামে স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। সেখানে তিনি তরুণীর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় জমান।

স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, ওই চীনা যুবক স্বপ্নাকে বিয়ে করতে চান। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে জাহিদ ইসলাম। এখন মুসলিম রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন করা হবে।

তরুণী স্বপ্না আক্তার নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যেকোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের

আপডেট সময় ০২:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬