ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার পাগলা থানা এলাকার কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৭ জুন) সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে পাগলা থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীর স্বামী জানান, রাতে তিনি স্ত্রী, সন্তান এবং মাকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১টার দিকে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

তিনি অভিযোগ করেন, এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে তিনি দাবি করেন।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে সারোয়ার আলমগীর: ঋণখেলাপি বলে ছোট করা হয়েছে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১০:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬