ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

খাগড়াছড়িতে এক কিশোরী গণধর্ষণের চার আসামি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) গণধর্ষণের অভিযোগে উঠেছে। শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর থানার ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরপরই বুধবার দিবাগত রাত ৩টার দিকে চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত চারজন আসামি হলো খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২)। মো. মুনির ইসলাম (২৯)। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো. সোহেল ইসলাম (২৩) বর্তমান পলাতক রয়েছে।

ভুক্তভোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসায় স্কুল শিক্ষার্থী ঘটনাটি জানায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ করে।

শিক্ষার্থীর পরিবারের লোকজন জানায়, ” সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ১২ জুলাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে ঘটনাটি মেয়েটি পরিবারকে জানায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, “শিক্ষার্থীর অবস্থা গুরুতর এবং মানসিক ভাবে বিপর্যস্ত। তাকে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ”

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “মামলা হওয়ার পরপরই আমরা ৪ ধর্ষককে গ্রেফতার করেছি। বাকি দুই জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার কিশোরী এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তার জবানবন্দি গ্রহণ করা হবে “

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

খাগড়াছড়িতে এক কিশোরী গণধর্ষণের চার আসামি গ্রেফতার

আপডেট সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫