ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

ছাত্রকল্যাণ পরিষদের দোয়া মাহফিলে শহিদ পরিবারের পাশে ছাত্রদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলে শহিদ পরিবারের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, “আমাদের শহিদ পরিবারের কান্না আজও থামেনি। কবর বাঁধাইয়ের জন্য এখনো হাহাকার চলছে। কেউ পাশে না দাঁড়ালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই শহিদ পরিবারের পাশে থেকেছেন, আজও আছেন।”

গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “পরিকল্পনাহীনভাবে একশ মানুষ নিয়ে লংমার্চ—এটা অনেকটা ঢাল নাই-তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো। আবু সাঈদের মৃত্যুর দিনে এমন ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জার। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকলে এমন দিন দেখতে হতো না।”

অনুষ্ঠানে শহিদ ইউসুফের মা বলেন, “সরকার থেকে আজ পর্যন্ত কোনো সাহায্য পাইনি। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে যারা পাশে দাঁড়িয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এদিন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ চারটি পরিবার এবং আহত ছয়টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ছাত্রকল্যাণ পরিষদ। এই মানবিক উদ্যোগ উপস্থিত সকলের মধ্যে আবেগ ও সংহতির আবহ তৈরি করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

ছাত্রকল্যাণ পরিষদের দোয়া মাহফিলে শহিদ পরিবারের পাশে ছাত্রদল

আপডেট সময় ০৮:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫