ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজন করছে জুলাই সনদ আইনি ভিত্তি ও জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, এ ছাড়া জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে দলের এক জরুরি সভায় এই তারিখ ঘোষণা করা হয়। সভার সভাপতিত্ব করেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার কর্মসূচির সফলতার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, “দেশের অবস্থা ভালো নয়। চাঁদাবাজ ও দখলদারিত্ব মারাত্মক আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশ আরও ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজন করছে জুলাই সনদ আইনি ভিত্তি ও জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৩৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫