ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

মায়ের রায় আগে থেকেই ঠিক করা’—আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফাঁসির আশঙ্কা প্রকাশ করে জয়ের দাবি, ‘হাসিনা ভারতে সম্পূর্ণ নিরাপদ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তিনি স্বস্তি জানিয়েছেন যে তার মা বর্তমানে ভারতে সম্পূর্ণ নিরাপদ আছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ সোমবার ঘোষণা করার কথা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারের সর্বোচ্চ নির্বাহী প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিচ্ছে, ফলে জাতির দৃষ্টি এখন ট্রাইব্যুনালের দিকে।

জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হন। স্বাধীনতার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার ঘটনা, যেখানে পুলিশের গুলিতে অধিকাংশ মানুষ প্রাণ হারান।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

রায় প্রসঙ্গে জয় বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা টেলিভিশনে দেখাচ্ছে—তারা তাকে দোষী করবে, এবং হয়তো মৃত্যুদণ্ডও দেবে।’
তবে তিনি আশ্বস্ত করে আরও বলেন, ‘আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মায়ের রায় আগে থেকেই ঠিক করা’—আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফাঁসির আশঙ্কা প্রকাশ করে জয়ের দাবি, ‘হাসিনা ভারতে সম্পূর্ণ নিরাপদ’

আপডেট সময় ১১:২১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫