ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী

জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা-খাঁন কামালকে মৃত্যুদণ্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। অনেকে স্লোগান দিতে থাকেন—“দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে।”

ট্রাইব্যুনালের এ রায়ের সঙ্গে সঙ্গেই আদালতের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে রাজস্বাক্ষী সাবেক আইজিপি চৌধুল্লী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দেখা গেছেন। গণঅভ্যুত্থান ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রায় হিসেবে চিহ্নিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতাও রায়ের খবরে উল্লাস প্রকাশ করেছেন। ডাকসু তাদের জন্য বড় পর্দায় রায় সরাসরি দেখার ব্যবস্থা করেছিল, যেখানে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা-খাঁন কামালকে মৃত্যুদণ্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর

আপডেট সময় ০৩:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫